× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:২৩ পিএম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:২৩ পিএম

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিনজন আরোহী আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে বিকট শব্দ হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।

আহত কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০) এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক আবু বক্কর নিহত হলেও অন্য মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের উদ্ধারে সহযোগিতা করেন।

ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!