× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:০৮ পিএম

পুকুরে তলিয়ে গেলেন মানসিক প্রতিবন্ধী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে পুকুরে পড়ে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী দ্রুত উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মীদের অবহিত করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা রানী পাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি দিনের বেশিরভাগ সময়ই ধামরাই উপজেলা পরিষদ এলাকায় ঘুরে বেড়াতেন এবং সেখানেই সময় কাটাতেন। সাঁতার না জানার কারণে তিনি সাধারণত পুকুরের সিঁড়িতে বসে পানির পাত্র ব্যবহার করে হাত-মুখ ধোয়া ও গোসল করতেন। স্থানীয়দের ধারণা, খুব ভোরে প্রতিদিনের মতো পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় সেখানেই তার মৃত্যু ঘটে।

ধামরাই থানার পুলিশ জানায়, ‘মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সহিংসতার আলামত পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Link copied!