× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:০৩ পিএম

কোস্টগার্ডের অভিযানে ২২ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ২২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টায় কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহজনক দুটি ফিশিং বোট তল্লাশি করা হলে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারের কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!