চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. নাছির (৪৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক মো. নাছির ওই এলাকার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ জামাল সওদাগরের ছেলে।
পুলিশ জানায়, তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাছিরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র, ইয়াবাসহ র্যাবের হাতে তার আগের আটক এবং বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বর্তমানে বিচারাধীন।
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. নাছিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন