× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:০৩ পিএম

লক্ষ্মীপুর পৌর আ.লীগ সভাপতি জেলগেট থেকে গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:০৩ পিএম

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ও সৈয়দ আহম্মদ পাটওয়ারী। ছবি- ‍রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ও সৈয়দ আহম্মদ পাটওয়ারী। ছবি- ‍রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

জেলা কারাগার ও থানা পুলিশ সূত্র জানায়, গেল বছর ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ৪ শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘উচ্চ আদালত থেকে সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। আজ কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। তিনি আবার গ্রেপ্তার হয়েছেন কি না তা জানা নেই।’

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থী হত্যা মামলায় সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে কোন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলাসহ গুলি চালান। 

এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ১৪ আগস্ট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। 

এ ছাড়া একই দিন দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ১২ আগস্ট মামলা দায়ের করেন।

Link copied!