× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৫১ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৫১ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!