× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৫০ পিএম

৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৫০ পিএম

শিক্ষার্থী মিরাজুল ইসলাম রিফাত। ছবি: রূপালী বাংলাদেশ

শিক্ষার্থী মিরাজুল ইসলাম রিফাত। ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম রিফাত (১৬) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কোচিংয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় ছাত্রের মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রোববার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ রিফাত বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের আবুল কালামের ছেলে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

তার বাবা বলেন, বুধবার সকাল ৯টায় স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় রিফাত। তবে সে নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে বাড়ি না ফেরায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো হদিস মেলেনি।

ছেলের শোকে মা নাছিমা আক্তার বর্তমানে শয্যাশায়ী।

বাবা আবুল কালাম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের। কারো সাথে কোনো শত্রুতা ছিল না। ৬টা দিন পার হয়ে গেল, অথচ আমার কলিজার টুকরার কোনো খবর পেলাম না।’

​সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ছাত্রের বিবরণ দেশের প্রতিটি থানায় পাঠানো হয়েছে এবং তাকে দ্রুত উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!