× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৩৮ পিএম

মনোনয়ন দ্বন্দ্ব

রাজনৈতিক নাশকতায় রেলের ক্ষতি ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ময়ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৩৮ পিএম

গত ২৯ ডিসেম্বর রাতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গত ২৯ ডিসেম্বর রাতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা ঘটনায় রেলওয়ের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় রেলওয়ের প্রকৌশল বিভাগের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি এজাহার দেন। তবে এজাহার দাখিলের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা নেয়নি রেলওয়ে পুলিশ।

এজাহারের তথ্যমতে, গত ২৭ ডিসেম্বর বিকেলে গফরগাঁও স্টেশন এলাকায় স্থানীয় রাজনৈতিক কোন্দল ও মনোনয়ন পাওয়া নিয়ে বহিরাগত কিছু লোক রেলওয়ে সীমানায় অবৈধভাবে প্রবেশ করে। তারা রেলওয়ের স্তূপ করা নতুন ও পুরাতন কাঠের এবং স্টিল স্লিপারে অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা ফিশপ্লেট, ফিশবোল্ট ও ইআরসি খুলে নিয়ে যায়।

লুটপাটের রেশ ধরে গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও ও ধলা সেকশনের মাঝামাঝি এলাকায় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে রাখে। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ওই স্থানে পৌঁছালে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ১২০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের দাবি, এই নাশকতায় রেলের ভৌত সম্পদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি রাজস্ব আয় ব্যাহত হয়েছে। হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।

সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘এজাহারটি হাতে পেয়েছি খোঁজখবর নিয়ে মামলা রেকর্ড করা হবে।’
 

Link copied!