× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:১৮ পিএম

চাঁদপুর মাছঘাটে ৮ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:১৮ পিএম

মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত জাটকা। ছবি- রূপালী বাংলাদেশ

মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত জাটকা। ছবি- রূপালী বাংলাদেশ

মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছ। এর আওতায় চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫ মণ) জাটকা জব্দ করেছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, বিশেষ অভিযান উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ৪টি ধাপে এই অপারেশন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!