× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৯ পিএম

চট্টগ্রাম-১৪ আসনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ধানের শীষের জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়ার আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. জসিম উদ্দিন আহমেদকে ধানের শীষের স্লোগান ও জয়ধ্বনি দিয়ে স্বাগত জানালেন এলাকার সাধারণ মানুষ, স্থানীয় বিএনপি ও জোটের নেতাকর্মীরা। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যক্তিগত দূরত্ব ভুলে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান জসিম উদ্দিন।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া, বধুরপাড়ার (১ নম্বর ওয়ার্ড) নিজ বাসায় চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ দলীয় ও জোটের নেতাকর্মীদের নিয়ে একাধিক সভা করেন। সভায় আসনের বিভিন্ন গ্রাম, ইউনিয়ন ও থানা-পৌরসভা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ও দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপিকে দেশ গড়ার কাণ্ডারী তারেক রহমানের দিক-নির্দেশনায় অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজোট হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বিএনপির ঘাঁটি চট্টগ্রাম-১৪ আসনের আপামর জনতার ভালোবাসা নিয়ে আগামীর উন্নয়নের পথযাত্রার অঙ্গীকার করেন।

রাজনৈতিক প্রতিপক্ষের কাদা ছোড়াছুড়ি ও গুজবকে প্রতিহত করে গণতান্ত্রিক পন্থায় মোকাবিলা করে মনোনয়ন ও প্রার্থিতা নিশ্চিত করা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে চন্দনাইশ ও সাতকানিয়ার জনতা ও দলের নেতাকর্মীরা মঙ্গলবার উষ্ণ সম্ভাসন জানান। 

তারা বলেন, মনোনয়ন জটিলতা সৃষ্টিতে স্বার্থান্বেষী একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জসিম উদ্দিনকে ট্যাগিং দেয়। তার মনোনয়ন নিশ্চিতের আগে থেকেই মাঠে-ঘাটে, বাড়িতে বাড়িতে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য ভোটারদের ভোট ও দোয়া চেয়ে বিরামহীন কাজ করে চলেছেন দলের সব স্তরের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে একযোগে কাজ করার শপথ নেন তারা।

নেতাকর্মী সমর্থকরা তাদের প্রার্থীর কাছে দাবি তোলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গত ২ দশকে এ এলাকা যে পরিমাণ উন্নয়নবঞ্চিত হয়েছে তা যেন পুষিয়ে দেওয়া হয়।

সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শঙ্খ নদী শাসন ও বন্যাকবলিত এলাকায় বেড়ি বাঁধ, সাতকানিয়ার বিলুপ্ত চা বাগানে চাষাবাদ পুনরায় চালু এবং উপজেলার ইউনিয়নের রাস্তাঘাটগুলো পর্যায়ক্রমে সংস্কার ও মেরামতের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে ইপিজেড চালুর প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন জসিম উদ্দিন আহমেদ।

তিনি সমর্থকদের আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় গেলে এ এলাকায় গত দুই দশক উন্নয়নবঞ্চিত থাকলেও আগামীতে মডেল এলাকায় পরিচিত করানো হবে। শঙ্খ নদী ভাঙন রোধ ও বন্যাকবলিত এলাকাগুলোয় বেড়িবাঁধের মাধ্যমে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে। এই এলাকার প্রতিটি মানুষ যাতে বিএনপির উন্নয়ন কার্যক্রমের সুফল ভোগ করতে পারে। তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী, চন্দনাইশ ও সাতকানিয়াবাসীকেও মাদক-সন্ত্রাসমুক্ত করা হবে। সর্বোপরি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করব।

তারেক রহমানের পরিকল্পিত বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফার সমর্থন ও আগামী দিনে শান্তির বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান দলটির স্থানীয় সিনিয়র নেতারা। চন্দনাইশ, সাতকানিয়ার বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা জসিম উদ্দীনকে জয়যুক্ত করতে একজোট হয়ে ইতোমধ্যেই পুরো এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন বলেও জানান তারা।

সোমবার ও মঙ্গলবার চট্টগ্রাম-১৪ আসনের পৌরসভা ও ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এ আসন বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ এলাকায় এসে স্থানীয়দের কৃষিকাজের সুবিধার্থে নিজ হাতে খাল কেটেছেন। একাধিকবার এখানে এসেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্ভোধন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির আগামী দিনের চেয়ারম্যান তারেক রহমান এলাকায় এসে বিএনপির অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ ২৪ বছর পর এ আসনে ধানের শীষের প্রার্থী দেওয়ায় দলের নেতাকর্মীরা উজ্জীবিত, তাদের আশা বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে, পাশাপাশি এলাকার নানাবিধ উন্নয়নে সরকার ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!