× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:১৪ এএম

যে আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে সুন্দরবনের নৌযান মালিকরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:১৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশাসনের আশ্বাসের পর সুন্দরবনের পর্যটকবাহী নৌযান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নৌযান মালিকরা এ সিদ্ধান্ত নেন।

স্থানীয় প্রশাসন জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান নৌযান মালিকদের আশ্বস্ত করলে রাতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহণ অধিদপ্তর) কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুলে নৌযান মালিকরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানানো হয়, পূর্ব নোটিশ ছাড়া কোনো অভিযান পরিচালনা করা হবে না এবং নৌযান মালিকদের হয়রানি করা হবে না।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত রোববার ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের ওপরের অংশের অবকাঠামো ভেঙে ও কেটে ফেলেন। এ সময় বোটের আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়। এর প্রতিবাদে সোমবার ভোর থেকে নৌযান মালিকরা ধর্মঘট শুরু করেন।

তিনি বলেন, ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!