× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:০৪ পিএম

সিলেটে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির আওতাধীন সীমান্ত এলাকায়। অভিযানে ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, গরু, শাড়ি, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়েছে।

এ ছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছসহ বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। অভিযানে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটককৃত চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই সীমান্তবর্তী এলাকায় এসব চোরাই পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, ‘আটককৃত চোরাই পণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!