× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৪৩ পিএম

আগুন পোহাতে গিয়ে শিক্ষার্থী দগ্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী লামিয়া আকতার (৮) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ওই শিক্ষার্থীর দরিদ্র পরিবার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গোয়ালটলী গ্রামের বাসিন্দা। তার দিনমুজুর বাবা দুলাল হোসেন বর্তমানে আর্থিক সহযোগিতার জন্য সাহায্যের আবেদন করেছেন।

গত ৪ জানুয়ারি সন্ধ্যায় অতিরিক্ত শীত থেকে রক্ষার্থে লামিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন। অল্প অসাবধানতার কারণে আগুনের লেলিহান শিখা লামিয়ার শরীরে ছড়িয়ে পড়ে এবং সে অগ্নিদগ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশু কন্যাটির পুরো চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকার প্রয়োজন। তবে বাকি চার লাখ টাকা পরিবার নিজের সামর্থ্যে জোগাতে পারছে না।

আত্মীয়-স্বজন ও নিজের সামান্য সম্পদ বিক্রির পরেও এত বিশাল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার দিনমুজুর বাবা দুলাল হোসেন। তিনি দেশের ও প্রবাসী বিত্তবান, দাতা সংস্থা ও সকলের নিকট সহায়তার আবেদন জানিয়েছেন।

তার স্কুলের প্রধান শিক্ষক হাজেরা খাতুন বলেন, ‘লামিয়া আকতারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তার আরও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। একজন মেধাবী ও অসহায় ছাত্রীর চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!