× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সম্পাদক কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। উৎসবমুখর পরিবেশে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন। কমিটির বাকি ১৫ পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের নির্বাচনে ১৬ পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহসভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম ও মো. নওয়াব আলী, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. মুসা।

এ ছাড়া, অন্যান্য সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন জাহাঙ্গীর কবীর জুয়েল (ক্রীড়া), এ এস এম হোসাইন শাহীদ (সাহিত্য ও সংস্কৃতি) এবং আদিলুজ্জামান আদিল (নাট্য ও প্রমোদ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাত জন। তারা হলেন, অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মো. শাহজাহান এবং নিয়ামুল কবীর সজল।

নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মতিন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ক্লাবের সাধারণ সদস্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!