× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৬ এএম

বাগেরহাটে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৬ এএম

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলিগাতী বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চিতলমারী থানার ৪ নম্বর বিটের আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিট অফিসার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক ও এসআই মো. শাহীন আলম।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সময় মতো তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারে। ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা বিট পুলিশিংয়ের উদ্দেশ্য তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!