× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৪৬ পিএম

চট্টগ্রাম বন্দরে চালু হলো ৫জি নেটওয়ার্ক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৪৬ পিএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে ৫জি নেটওয়ার্ক উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে ৫জি নেটওয়ার্ক উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে চালু হলো সর্বাধুনিক ৫জি নেটওয়ার্ক। বন্দরের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করতে Axentec PLC কর্তৃক স্থাপিত এই নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫জি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: চবকের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম অ্যানালিস্ট একরাম চৌধুরী, সচিব মোহাম্মদ আজিজুল মওলা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া Axentec PLC-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫জি নেটওয়ার্ক চালুর ফলে বন্দরের স্বয়ংক্রিয় কার্যক্রম, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা নজরদারি এবং ভবিষ্যতের স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই নেটওয়ার্কের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Link copied!