× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৮ পিএম

পার্থর আসনে সরে দাঁড়ালেন বিএনপি নেতা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৪৮ পিএম

বিএনপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে আইনজীবী আমিরুল ইসলাম বাছেত মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী বিধি অনুযায়ী গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, গোলাম নবী আলমগীর গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। তবে ১১ জানুয়ারি স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, যা সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।

রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ

বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে ভোলার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিএনপি ও জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

এতে জোটের প্রার্থী নির্বাচনী মাঠে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য একটি অংশের মতে, বিএনপি প্রার্থী সরে যাওয়ায় দলের অনেক নেতাকর্মী ভোটের মাঠে সক্রিয় নাও থাকতে পারেন।

জোট সংকটের অবসান

উল্লেখ্য, একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উভয়েই মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দুই প্রার্থীর অনড় অবস্থানের কারণে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক সংকটের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোলা-১ আসনের চিত্র

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে ২ জনের মনোনয়ন বাতিল হয়। বর্তমানে ৬ জন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। তারা হলেন— ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মাওলানা ওবায়েদ বিন মোস্তফা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মিজানুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি), আইনুর রহমান জুয়েল (গণঅধিকার পরিষদ) এবং মাওলানা আফরাফ আলী (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ)।

ভোলা-১ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫শ’ ৬৭ জন।

Link copied!