× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:৪৮ পিএম

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:৪৮ পিএম

নিহত জিতু মিয়া।

নিহত জিতু মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জিতু মিয়ার সঙ্গে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গেলে বিয়েতে প্রতিপক্ষের লোকদের দাওয়াত দেওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত অন্যদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Link copied!