× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪২ এএম

বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস এরিয়ার বাইরে পাথরবোঝাই ট্রাক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪২ এএম

বুড়িমারী স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক। ছবি : রূপালী বাংলাদেশ

বুড়িমারী স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে কাস্টম নিয়ন্ত্রিত এলাকার ২-৩ কিলোমিটার বাইরে ভারত ও ভুটানের পাথরবোঝাই ট্রাক অবস্থান করাকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কখনো কখনো পাথরবোঝাই ট্রাকগুলো আনলোড করতে রাতও হয়ে যায়।

স্থানীয়দের আশঙ্কা, এসব ট্রাক ব্যবহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অস্থির করতে অবৈধ অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী প্রবেশ করানো হতে পারে।

স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে কাস্টম এরিয়ার বাইরে আমদানিকৃত পাথরবোঝাই ট্রাক অবস্থান করা স্বাভাবিক নয়। 

তাদের মতে, যথাযথ তল্লাশি ও শুল্কায়ন প্রক্রিয়ার বাইরে কোনো ট্রাক থাকলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে।

অন্যদিকে বুড়িমারী স্থলবন্দরে স্ক্যানার না থাকা এবং প্রয়োজনীয় জনবলের ঘটতি থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। 

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাথরের ট্রাকের আড়ালে কী আসছে, তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। নির্বাচন সামনে রেখে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া না গেলেও ভারতীয় ও ভুটানের ট্রাকে সীসা, মাদক, কসমেটিক, ওষুধ ও কাপড় বিপুল পরিমাণে এসব দ্রব্যসামগ্রী একাধিকবার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সরেজমিন বুড়িমারী স্থলবন্দরে দেখা যায়, কাস্টম এরিয়ার ২-৩ কিলোমিটার বাইরে বুড়িমারী ঘুন্টি এলাকা, বুড়িমারী মেডিকেল এলাকা, শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামপুর পর্যন্ত কয়েকশ পাথর ক্র্যাসিং সাইডে ৩০-৪০ এবং ২০ থেকে ২৪ চাকার ভারতীয় পাথরবোঝাই ট্রাক। 

কাস্টম নির্ধারিত সীমানার বাইরে এসবে পাথর ক্র্যাসিং সাইডে প্রতিনিয়ত অসংখ্য ভারতীয় পাথরবোঝাই ট্রাক কোনোরকম নজরদারি ছাড়াই আনলোড হচ্ছে। কখনো কখনো এসব ট্রাক আনলোড করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়।

বুড়িমারী কাস্টমের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, বন্দরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান। কাস্টম এরিয়ার বাইরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক না নেওয়ার জন্য বলা হলেও ব্যবসায়ীরা মানছেন না এবং লেবার সংকটসহ একাধিক অসুবিধার অজুহাতে ব্যবসায়ীরা পাথর আনলোড করতে রাত করে ফেলছেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই।  কাস্টম এরিয়ার বাইরে ভারতীয় ট্রাক প্রবেশের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

স্থানীয়রা দাবি করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুড়িমারী স্থলবন্দরে কাস্টম, বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, নিয়মের বাইরে কোনো কার্যক্রম নির্বাচনকালে বড় ধরনের অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপই জনমনে আস্থা ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!