× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:২৭ এএম

তাড়াইলে গণভোট নিয়ে প্রশাসনের অবহিতকরণ সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:২৭ এএম

তাড়াইলে গণভোট নিয়ে প্রশাসনের অবহিতকরণ সভা। ছবি : রূপালী বাংলাদেশ

তাড়াইলে গণভোট নিয়ে প্রশাসনের অবহিতকরণ সভা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন গণভোট উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

সভায় গণভোটের লক্ষ্য, গুরুত্ব, ভোটগ্রহণ পদ্ধতি এবং গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট প্রদান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারে সহযোগিতা করার জন্য গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সভায় বক্তারা গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং সবাইকে দায়িত্বশীলভাবে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!