কুষ্টিয়ায় আগুনে নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আগুনে পুড়ে নিহত ইয়াকুব ও বাছিরন নেছার পরিবারকে জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে আগুনে পুড়ে নিহত ইয়াকুব ও বাছিরন নেছার পরিবারের হাতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, মিরপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ।
উল্লেখ্য, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন অনুদানের চেক প্রদানের পাশাপাশি নিহতদের পরিবারের জন্য দ্রুত ঘর নির্মাণের আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন