× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১২:৫৪ পিএম

চা বাগান থেকে ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১২:৫৪ পিএম

আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি চা বাগানের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার ভুজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের বারোমাসিয়া চা বাগান এলাকায় জেলা পুলিশ ও ভুজপুর থানা পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে চা বাগানের নির্জন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বাগানের পেছনের জঙ্গল থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৯টি দেশীয় একনলা বন্দুক পাওয়া যায়।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার অথবা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এসব অস্ত্র মজুত করেছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!