× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৫ পিএম

লালমোহনে নৌবাহিনীর চৌকস ফুট পেট্রোলিং

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৫ পিএম

নৌবাহিনীর চৌকস ফুট পেট্রোলিং। ছবি : রূপালী বাংলাদেশ

নৌবাহিনীর চৌকস ফুট পেট্রোলিং। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ব্যাপক চৌকস ফুট পেট্রোলিং পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত এই পেট্রোলিং অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মো. মোদাসসেরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশ নেয়। লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রমটি সম্পন্ন করা হয়।

নির্বাচনি সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূল লক্ষ্য ছিল।

ফুট পেট্রোলিংয়ের প্রধান রুট ছিল লালমোহন থানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা গেট পর্যন্ত। এ সময় নৌবাহিনীর সদস্যরা ব্যবসায়ী, পথচারী, যানবাহন চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

অভিযানের সময় জনগণকে অবৈধ অস্ত্র বহন, মজুত বা ব্যবহারের শাস্তিসম্পর্কিত তথ্য জানানো হয়। এ ছাড়া মাদক কারবার, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!