× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:০৭ পিএম

চট্টগ্রাম-৮ আসন এনসিপিকে ছেড়ে দিল জামায়াত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:০৭ পিএম

সংবাদ সম্মেলনে ডা. আবু নাছেরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মোরশেদুল ইসলাম চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ডা. আবু নাছেরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মোরশেদুল ইসলাম চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডা. আবু নাছেরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, জোটের স্বার্থে জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপি প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন ডা. আবু নাছের। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, জোটপ্রার্থী জোবাইরুল হাসান আরিফকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে দলীয়ভাবে কাজ করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনে ঐক্যভুক্ত অন্যান্য দলের প্রার্থীরা ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলেও জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ বিষয়ে মঙ্গলবার রাতে নগরের বহদ্দারহাট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ বলে আখ্যা দেন।

Link copied!