× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে এর কারণ জানা যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে আসছিল। ওই ট্রেনের মোট ৩০টা তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুইটি লাইনচ্যুত হয়। এতে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিনিউটার ট্রেনটি নিধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল জানান, খুলনা থেকে ছেড়া আসা আমনুরা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৫০ এর সময় লাইনচ্যুত হয়। ফলে বেলা ১টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী কমিনিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!