× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:১৮ পিএম

গুপ্তচক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : বিএনপি প্রার্থী শামীম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:১৮ পিএম

বক্তব্য দেন জামালপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন জামালপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচক্র নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে ততই উৎসাহ ও উদ্দীপনা বাড়ছে। ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে ঘরে ঘরে ভোট ও দোয়া চাইছি এবং জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমত ও জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, দপ্তর সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Link copied!