× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:০৮ পিএম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরের বহির্বাংলা সিগন্যাল টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, কামরুল (২০), বাদশা (২৫) ও শাহানুর (২৫)।

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তখন কয়েকজনকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও এক নারীর মুখ আগুনে পুড়েছে। অপর একজনের হাত, পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, দগ্ধ তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!