× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:১৩ পিএম

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:১৩ পিএম

ভোলার চরফ্যাসনে জামায়াতে যোগদান অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাসনে জামায়াতে যোগদান অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাসন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন—আবদুল্লাহপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. ফরহাদ আমিন, এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মো. আফরান উল্লাহ মুন্সি, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. আব্দুল হাওলাদার, ইসলামী আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী, আলাউদ্দিন পাটওয়ারী ও মো. রাজিব হাওলাদার।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

Link copied!