× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০২ পিএম

নারায়ণগঞ্জে নির্বাচনকে সামনে রেখে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত এ সশস্ত্র বাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই ইতোমধ্যে ক্যাম্প স্থাপন করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জালকুড়ি এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) স্থায়ী ক্যাম্পে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং ঢাকা জেলার একাংশের ১৭টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। বিজিবির এ কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতায় ১৩টি সংসদীয় আসনের মোট ১৯২১টি ভোটকেন্দ্রে নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি ঢাকা সেক্টরের আওতায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সৈনিকদের নিয়মিত নির্বাচনি মহড়া এবং সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, 'কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং উপজেলার পার্থক্য অনুযায়ী ২ থেকে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।' এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় 'কুইক রেসপন্স ফোর্স' প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!