× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:০৬ পিএম

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:০৬ পিএম

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে বেকার যুবকদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ‘বিশ্বব্যাংক’ ও ASSET-এর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।

চাকরি মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সে সময় কলেজ অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন এবং সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী মেলায় বেসরকারি বিভিন্ন সংস্থার ২০টি স্টলে বেকার যুবদের জীবনবৃত্তান্ত গ্রহণ ও সরাসরি ভাইভা গ্রহণ করা হয়। চাকরিপ্রত্যাশীদের যোগ্যতা ও চাহিদা অনুযায়ী চাকরি দেওয়া হবে। এবার এই মেলা থেকে দুই শতাধিক যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলে আশা করছেন আয়োজকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!