× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৪ পিএম

নাচোলে গণভোট উপলক্ষে সংগীতানুষ্ঠান ও পথসভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৪ পিএম

নাচোলে গণভোট উপলক্ষে সংগীতানুষ্ঠান ও পথসভা। ছবি : রূপালী বাংলাদেশ

নাচোলে গণভোট উপলক্ষে সংগীতানুষ্ঠান ও পথসভা। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান ট্রাকটি নাচোল বাসস্ট্যান্ডের বিএম মার্কেট এলাকায় পথসংগীত পরিবেশন করে। এতে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা শিল্পী মানি ও তার সহযোগীরা সংগীত পরিবেশন করেন।

এ সময় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট প্রদানের বিষয়সহ ভোটারদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

এদিন ভ্রাম্যমাণ সংগীতের গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সংগীতানুষ্ঠান ও পথসভায় অংশগ্রহণ করে।

Link copied!