× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:০০ পিএম

হত্যা-চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চাই না : ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:০০ পিএম

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জামায়াত কখনোই হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। অতীতে যেসব সরকার ক্ষমতায় ছিল, তাদের সময়ে দুর্নীতি কমেনি; বরং বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা যদি আবার দুর্নীতি ও নৈরাজ্য চাই, তাহলে তাদেরই ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে চাই, তাহলে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আবার লুটপাট শুরু হবে। চাঁদাবাজি আর গলাবাজি করে এমপি হয়ে কোনো লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে তার চরম মাশুল দিতে হবে। মাদক ও চাঁদাবাজির পেছনের মদদদাতারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’

ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি ১৮ কোটি মানুষের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, জামায়াতের সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, অধ্যাপক মোহাম্মদ আলী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির।

এ ছাড়াও উপস্থিত ছিলেন গণভোট প্রচারে এনসিপির অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, তারাশাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

Link copied!