× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:২৫ পিএম

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:২৫ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দুই দিনের কর্মবিরতি স্থগিত রাখার পর কাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে নতুন করে এই কর্মসূচি শুরু হবে।

এ কর্মসূচির আওতায় এবার বন্দরের বহির্নোঙরেও সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে ধর্মঘট কার্যকর হলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা হুমায়ন কবীর এবং কর্মসূচির বিস্তারিত জানান সমন্বয়ক ইব্রাহীম খোকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলসহ চার দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার সরকারি ঘোষণা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ না নেওয়া এবং বর্তমান বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। তাদের মতে, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের বন্দর ব্যবস্থাপনা ও শ্রমিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!