× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩১ এএম

বকশীগঞ্জে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩১ এএম

গণমিছিলে মানুষের ঢল। ছবি : রূপালী বাংলাদেশ

গণমিছিলে মানুষের ঢল। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে দলীয় নেতাকর্মীসহ মানুষের ঢল নামে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  

গণমিছিলে জামালপুর-১ আসনের বিএনপির এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!