× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫৮ এএম

একমাত্র বিএনপিই দেশ পরিচালনা করতে সক্ষম : খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৫৮ এএম

নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রার্থী খায়রুল কবীর খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রার্থী খায়রুল কবীর খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবীর খোকন বলেছেন, একমাত্র বিএনপিই দেশ পরিচালনা করতে সক্ষম। তার মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা বিএনপি ছাড়া অন্য কোনো দল এই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করতে পারবে না। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ধর্মকে পুঁজি করে মানুষকে প্রতারণা করছে, তারা দেশ ও জাতির মঙ্গলকর কিছু করতে পারবে না। এ ধরনের প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে।

খোকন আরও বলেন, নির্বাচিত হলে আলোকবালীর দীর্ঘদিনের বিরোধ, দ্বন্দ্ব ও অস্থিতিশীল পরিস্থিতি চিরতরে বন্ধ করা হবে। তার দলের কেউ যদি অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসর, অস্ত্রধারী মাস্তান ও গুন্ডারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদেরও রেহাই দেওয়া হবে না। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

উন্নয়ন অঙ্গীকার করে খোকন বলেন, নির্বাচিত হলে আলোকবালীতে ব্রিজ নির্মাণ, খাল খনন ও ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি এলাকার পর্যটন শিল্প গড়ে তোলা হবে এবং সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা হবে।

উঠান বৈঠকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি ও জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!