× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

লক্ষ্মীপুরে নির্বাচনি মিছিলে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে পৃথক নির্বাচনি মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জামায়াত কর্মী আব্দুস সহিদ (৬০) ও বিএনপি কর্মী ওবায়দুল হক (৪৫)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন।

প্রয়াত আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অপরজন ওবায়দুল হক একই এলাকার বাসিন্দা ও আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের নির্বাচনি মিছিলে অংশ নিতে গিয়ে আব্দুস সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি মিছিলে অংশ নেন বিএনপি কর্মী ওবায়দুল হক। মিছিল চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘আব্দুস সহিদ মিছিলে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘ওবায়দুল হক আমাদের দলের একজন কর্মী ছিলেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত।’

ডা. অরুপ পাল বলেন, ‘দুইজনকে আলাদা সময়ে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

Link copied!