× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫৮ এএম

 ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫৮ এএম

রাইসুল ইসলাম সীমান্ত। ছবি : সংগৃহীত

রাইসুল ইসলাম সীমান্ত। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় কিশোর গ্যাং ‘টেনশন’-এর প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাইসুল সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইসুলকে মৌচাক এলাকায় দেখে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে এবং পরে পুলিশকে অবগত করে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাইসুলকে জনতা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!