× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৪৮ পিএম

নাটোরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে নারী দগ্ধ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৪৮ পিএম

এসিড নিক্ষেপে দগ্ধ নারী হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

এসিড নিক্ষেপে দগ্ধ নারী হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

পূর্ব বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে হালিমা বেগম নামে এক নারীকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে চামেলি বেগমের মা হালিমা বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ হালিমা বেগম নাজিরপুর এলাকার মৃত শুকুন আলীর স্ত্রী।

ভুক্তভোগী পরিবার জানায়, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি শিশুকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে নজরুল ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের। 

নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানান, এসিড দগ্ধ হালিমাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!