× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ঢাকামুখী লাইনে চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

মহানগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত।  ছবি : সংগৃহীত

মহানগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত। ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার পর মাঝামাঝি একটি বগি সামান্য লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি বড় ধরনের না হলেও নিরাপত্তাজনিত কারণে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

তবে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!