× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৩৪ পিএম

চসিকে স্থায়ী হলেন আরও ৪৫৯ কর্মচারী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এ অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন ক্যাটাগরির ১৯টি পদের মোট ৪৫৯ জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদের স্থায়ীকরণের সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৫০ জন অস্থায়ী কর্মচারী স্থায়ী হয়।

আজ টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ তথ্য জানান।

মেয়র জানান, যেসব পদের জনবল কাঠামোয় অনুমোদন রয়েছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে, সেসব পদে পর্যায়ক্রমে কর্মচারীদের স্থায়ী করা হচ্ছে। অন্যদিকে, যেসব অস্থায়ী কর্মচারীর পদের বিষয়ে এখনো অনুমোদন পাওয়া যায়নি, তাদের স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য পদেও স্থায়ীকরণ করা হবে।

মেয়র আরও বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, স্থায়ী হওয়া ৪৫৯ জন কর্মচারী বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য সেবাসংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!