× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৫৯ এএম

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, নিহত ৫

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৫৯ এএম

নড়াইল সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইল সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের গ্রুপ ও নিউটন গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। এতে অন্তত ছয় থেকে সাতজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ, চাচাতো ভাই ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ এবং খায়ের গ্রুপের ওসিবুর ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও নিউটনের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিউটন গ্রুপের খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান।

এ সময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন মুন্না শেখ মারা যান।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!