নড়াইলে আধিপত্যের জেরে ৪ নিহতের ঘটনায় মামলা হয়নি, আটক ৬
ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:১৬ পিএম
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে চারজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এ ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।
আটক হলেন তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য শিকদার (৩২), রুহুল মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬), সবুর মোল্যার...