× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৩ পিএম

যারা ভোট দিয়েছেন, যারা দেননি সবার জন্যই কাজ করব : এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শপথ নেওয়ার পর মৌলভীবাজারে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। দুপুর থেকেই গিয়াসনগর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর এম নাসের রহমান একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলা শহর প্রদক্ষিণ করেন। জিপে দাঁড়িয়ে তিনি হাত নাড়ে সর্বস্তরের জনতার শুভেচ্ছার জবাব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নাড়ে অভিনন্দন জানান।

উপস্থিত ছিলেন: জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, শ্যামলী সূত্রধর, মাহমুদুর রহমান, এড. বকসী যুবায়ের, সেলিম সালাউদ্দিন, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. বদরুল আলম, আয়াছ আহমেদ, মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজা করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. এ. মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাহিম কবীর, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি সহ জেলা, সদর, পৌর, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মা-বাবার কবর জিয়ারত

শহর প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এবং মাতার দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করেন এম নাসের রহমান। জিয়ারতের পরে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন।

প্রতিশ্রুতি ও উন্নয়ন কার্যক্রম

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ইতোমধ্যেই পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি। খাল খনন কার্যক্রম সারা বাংলাদেশে শুরু হয়েছে, এবং মৌলভীবাজারেও এটি বাস্তবায়িত হবে।

তিনি আরও জানান, গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট ও ব্রিজ নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য গ্রামে ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে। বাজেট অনুমোদনের পরে জুলাই মাস থেকে রাস্তা-ঘাটের কাজ শুরু হবে।

এম নাসের রহমান বলেন, ‘যারা ভোট দিয়েছেন, যারা দেননি—সবার জন্যই আমি কাজ করব। ইউনিয়ন, উপজেলা ও পৌর নির্বাচনের কাজও ধাপে ধাপে বাস্তবায়িত হবে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা কার্যক্রমও শুরু হয়েছে।’

প্রত্যাশা বনাম বাস্তবতা

মৌলভীবাজারের গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে খাল ভরাট, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা ও পানির সংকটের অভিযোগ রয়েছে। স্থানীয়রা আশা করছেন, খাল খনন ও অবকাঠামো সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে বাজেট বরাদ্দ, প্রশাসনিক সমন্বয় এবং প্রকল্পের গতি এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

শপথগ্রহণের পর প্রথম সফরটি উচ্ছ্বাসমুখর হলেও স্থানীয়দের নজর এখন বাস্তব উন্নয়ন কার্যক্রমের দিকে। প্রতিশ্রুতি থেকে প্রকল্প, আর প্রকল্প থেকে বাস্তব পরিবর্তন—মৌলভীবাজারবাসীর প্রত্যাশা এই পথেই।

Link copied!