× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:২৪ পিএম

লাইসেন্স নিতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল নেতা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:২৪ পিএম

ছাত্রদল নেতা তাছিম আহ্মেদ প্রান্ত। ছবি : রূপালী বাংলাদেশ

ছাত্রদল নেতা তাছিম আহ্মেদ প্রান্ত। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেড লাইসেন্স নিতে গেলে এক যুবককে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা তাছিম আহ্মেদ প্রান্ত (২৭) রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেড লাইসেন্স গ্রহণের উদ্দেশ্যে উপজেলার বগেরগাছি গ্রামের রাখালগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।

তিনি ইউপি কার্যালয়ের বারান্দায় অবস্থানকালে পূর্ববিরোধের জের ধরে একই এলাকার আক্তার, মুনতাজ, কামাল, নাজমুল ও জয়নাল সেখানে উপস্থিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, তিনি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারে।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত সৃষ্টি হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় তারা ভবিষ্যতে তাকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলিসংক্রান্ত বিরোধ চলছিল এবং এর আগেও তাকে বিভিন্ন সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।

তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তা পাওয়ার জন্য কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!