× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১১:৩৩ এএম

জুড়াইনে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুড়াইনে আব্দুল কুদ্দুস (৫০) নামের এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে জুড়াইনের নবারুণ গলির একটি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়ির মালিক কামাল সিকদার বলেন, আব্দুল কুদ্দুস পূর্ব জুড়াইন বউবাজার এলাকায় সবজি বিক্রি করতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

কামাল সিকদার জানান, আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে। বাবার নাম আব্দুল মালেক। ঢাকায় পূর্ব জুড়াইনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তার এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!