× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:১০ পিএম

৭ বছরের শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা, জনমনে আতঙ্ক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:১০ পিএম

সীতাকুণ্ড থানা। ছবি : রূপালী বাংলাদেশ

সীতাকুণ্ড থানা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পর্যটনকেন্দ্রিক ইকোপার্ক এলাকায় এক শিশুকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১ মার্চ) সকালে পার্কের একটি নির্জন স্থান থেকে ৭ বছর বয়সি হীরা নামে শিশুটিকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে পার্কে শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশে খবর দেন। পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত হীরা উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মো. নুর হোসেনের মেয়ে। হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির গলায় জবাইয়ের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি তাকে পার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করেছে এবং পরে মৃত ভেবে ফেলে রেখে যায়।

তবে হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থার মধ্যেও শিশুটি নিজের নাম পরিচয় জানাতে সক্ষম হয়।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!