× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:০০ এএম

রাস্তার বেহাল দশা যেন পৌরসভার গলার কাঁটা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:০০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ের দাবি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে অভিযোগ উঠেছে। উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোর বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

পৌর শহরের শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তার মোড়ের উত্তর পাশে অবস্থিত ওয়াপদা বাঁধ আঞ্চলিক সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি সংস্কারে বড় কোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজন নেই। অস্থায়ীভাবে এক থেকে দুই ট্রাক খোয়া ও বালু ফেললেই সড়কটি চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এলাকার ব্যবসায়ীরা জানান, পৌরসভা থেকে প্রত্যাশিত সেবা না পেলেও নিয়মিত বিভিন্ন ধরনের কর পরিশোধ করতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে, এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষও দুর্ভোগে রয়েছেন। স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রোগী বহনকারী যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। জরুরি সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয়দের মতে, এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে জনজীবনে আরও নেতিবাচক প্রভাব পড়বে।

বাসিন্দাদের অভিযোগ, পৌর শহরের উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় উন্নয়ন কাজের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এতে পৌরবাসীর আস্থা কমে যাচ্ছে।

পৌর কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের দাবি, দ্রুত সড়কটি সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করা হোক।

স্থানীয়রা মনে করছেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে অস্থায়ী সংস্কারকাজ শুরু করলে দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!