× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৪২ পিএম

চায়না ইকোনমিক জোনে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে যন্ত্রাংশ লুট

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে আনোয়ারা থানাধীন ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভেতরে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

তবে শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা একদল সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি ও লোহার রড নিয়ে ইকোনমিক জোনের পশ্চিম পাশের সীমানাপ্রাচীরবিহীন অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে পেছন থেকে বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ডাম্প ট্রাক, এক্সক্যাভেটর, রোলার মেশিন, ডোজারসহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ছয় লাখ টাকা।

চায়না ইকোনমিক জোনের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ডাকাতির ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। পরে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনার বিষয়টি অস্বীকার করেন। পরে বলেন, আপনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। তাই সব বিষয় আপনাকে বলা সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

চায়না ইকোনমিক জোনের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার শাহেদ বলেন, এখানে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ সংরক্ষণ করে রাখা ছিল। একদল ডাকাত সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে এসব মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং বিষয়টি পুলিশ তদন্ত করছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে সংঘটিত ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!