× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:১৯ পিএম

‎কিশোরগঞ্জে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:১৯ পিএম

স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে ক্রেতার ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে ক্রেতার ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ফলপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

‎উদ্বোধনের পর থেকেই স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত মূল্যে মাংস সংগ্রহ করেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে ৬৫০ টাকায় মাংস পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

ক্রেতা আল আমিন বলেন, বাজারে গরুর মাংসের দাম ৭৫০ টাকা। প্রশাসনের এমন উদ্যোগে আমরা কম দামে মাংস কিনতে পারছি। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।



‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন জানান, আজ ১০০ কেজি মাংস বিক্রি করা হয়েছে। আগামীকালও হাসপাতাল মোড় এলাকায় ৬৫০ টাকা কেজি ধরে মাংস বিক্রি করা হবে। নির্ধারিত মান বজায় রেখে গরু জবাই ও স্বাস্থ্যসম্মত মাংস বিক্রি করা হচ্ছে। এর আগে ন্যাযমূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, রমজান মাসজুড়ে নির্দিষ্ট দিনগুলোতে এ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনতে পারবেন এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!