× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:১১ পিএম

বাঁশখালীতে কৃষক দলের ইফতার ও দোয়া মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:১১ পিএম

বাঁশখালীতে কৃষক দলের ইফতার মাহফিলে বক্তব্যে দিচ্ছেন মাস্টার লোকমান আহমদ। ছবি : রূপালী বাংলাদেশ

বাঁশখালীতে কৃষক দলের ইফতার মাহফিলে বক্তব্যে দিচ্ছেন মাস্টার লোকমান আহমদ। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালী উপজেলা কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার জলদিস্থ গ্রীন চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ও সদস্যসচিব ফজল কাদেরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম জেলা এ্যাবের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ জুলকারনাইন শাওন প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার লোকমান আহমদ বলেন, '‘বিএনপি এ দেশের কৃষকদের দল। দেশের ৯০ শতাংশ কৃষক বিএনপিকে ভালোবাসেন। বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই সর্বপ্রথম কৃষকদের উন্নয়নে কাজ করেন। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করে দিয়েছেন। বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।’

তিনি আরও বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, এতে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। নির্বাচনে প্রার্থীর চেহারা নয়, দলের মার্কা দেখে ভোট দিতে হবে। আগামীর যেকোনো নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে জান-প্রাণ দলের জন্য কাজ করতে হবে। এ সময় পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।’

রূপালী বাংলাদেশ

Link copied!